শিরোনাম

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: ইএসপিএন

আগের ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার পথে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। আর আজ (রবিবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বল বাকি থাকতে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে তারা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৩ রানে থামে নেপাল। ক্যারিবিয়ান এই পেসার ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি।

৪৬ রানে ৫ উইকেট হারিয়ে শতরান করা নিয়েই শঙ্কায় ছিল নেপাল। তবে দীপেন্দ্র সিং আইরির দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ তিন অঙ্কে পৌঁছায়। তিনি ৪৭ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন। তার সঙ্গে সোমপাল কামি গড়েন ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। কামি ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিং আউট হলেও এরপর আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও শিমরন হেটমায়ারের অপরাজিত ৯১ রানের জুটিতে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। হোপ ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন, আর হেটমায়ার অপরাজিত থাকেন ৪৬ রানে।

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওমানের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল।

/জেএইচ/