শিরোনাম

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফি
খালেদা জিয়া ও মাশরাফী বিন মুর্তজা। ছবি: সিটিজেন গ্রাফিক্স

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

তিনি আরও লেখেন, ‘রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’