এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চাপের মধ্যে থাকা সঞ্জু স্যামসন পেলেন রানের দেখা, খেললেন ২২ বলে ৫৭ রানের ইনিংস। ক্যামিও ইনিংস খেললেন অভিশেক শর্মা। দায়িত্বশীল ইনিংসে ম্যাচ শেষ করলেন ইশান কিষান। তাতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো ভারত।
দিল্লিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের করা ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল।
ভারতের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৮৮ রানে। অভিষেক ১৯ বলে ৩৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৪ ছক্কা ও ২ চার। দলীয় ৯৯ রানে ফেরেন সঞ্জু। ৫৭ করা সঞ্জুর ইনিংসে ছিল ৭ চার ও ৪ ছক্কা।
অধিনায়ক আইয়ার (১১) দ্রুত ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছান ইশান কিষান (৩৮*) ও তিলক ভার্মা (১৫)।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। দলীয় শূন্য রানেই ফেরেন রহমানউল্লাহ গুরবাজ (০)। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি ভাঙে ইব্রাহিম জাদরান (৩৭) ফিরলে। তবে এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা।
সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন মোহম্মদ নবী ও রশিদ খান। নবী ২০ রান করে আউট হলে জুটি ভাঙে। রশিদ করনে ২৮ রান। তাতে ১৫০ পেরোয় আফগানিস্তানের ইনিংস। ভারতের নিতিশ কুমার রেড্ডি নেন ৩ উইকেট।
সিরিজটি ভারতে হলেও স্বাগতিক আফগানিস্তান। দীর্ঘদিন ধরে ভারতের মাঠে নিজেদের হোম সিরিজ আয়োজন করে আসছে আফগানরা। এটি আফগানিস্তানের হোম সিরিজ।

রেনশর সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া