চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ফাইনালে আর্সেনাল

সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে হার এড়ানোর পর ফিরতি লেগে আর ভুল করেনি আর্সেনাল। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে বায়ার লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেভারকুসেনকে আতিথ্য দেয় আর্সেনাল। বল দখলে পিছিয়ে থাকলেও (৪১ শতাংশ) আক্রমণে ছিল স্বাগতিকদেরই আধিপত্য। ম্যাচে ২০টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় গানাররা। বিপরীতে লেভারকুসেন ১০ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় পায় ইংলিশ ক্লাবটি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের একাধিক দারুণ সেভে প্রথমদিকে গোলের দেখা পায়নি তারা। অবশেষে ৩৬ মিনিটে লিয়েন্দ্রো ট্রোসার্ডের পাস থেকে এবেরেশি এজের জোরালো শটে এগিয়ে যায় স্বাগতিকরা।
চ্যাম্পিয়ন্স লিগে এটিই এজের প্রথম গোল। চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে এটি তার নবম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আর্সেনাল। ৬৩তম মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
এরপর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে লেভারকুসেন। কিন্তু আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। ফলে ফিরতি লেগে ২-০ এবং অ্যাগ্রিগেটে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় জার্মান ক্লাবটি।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। নরওয়ের বোডো/গ্লিমটকে হারিয়ে শেষ আটে উঠেছে স্পোর্টিং সিপি। আগামী ৮ এপ্রিল এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।