ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের দাবাড়ু নিষিদ্ধ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের দাবাড়ু নিষিদ্ধ
দাবা খেলা

দাবা প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ ও ভারতের ৭ খেলোয়াড়, বিচারক ও আয়োজক। সেঞ্চুরি ক্লাব নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওঠা অভিযোগ পর্যালোচনা শেষে তাদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৭ জনের মধ্যে ৬জন বাংলাদেশের এবং একজন ভারতের দাবাড়ু। তাদের মধ্যে দুজনকে এক বছর করে নিষিদ্ধ করা হয়েছে।

ফেডারেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যদুনাথ বিশ্বাস ও অরূপ গোলদারকে ছয় মাস করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেত্রকান্ত সরকার ও এফ এম শারাফাতুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদিউজ্জামানকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়কে নিষিদ্ধ করা হয়েছে।

/টিই/