শিরোনাম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি সারলো পাকিস্তান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি সারলো পাকিস্তান
মোহাম্মদ নাওয়াজ নেন ১ উইকেট। ছবি: ক্রিকইনফো

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে পাকিস্তান। এর পর চলমান বিশ্বকাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, ১৫ ফেব্রুয়ারি। তাই বলা যায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি সারলো পাকিস্তান।

আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৯০ রান। উদ্বোধনী জুটিতে ওঠে ৫৪ রান। সাইম আইয়ুব ১৯ রানে ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ৪১ বলে ৭৩ রান করেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কা। এছাড়া ৪৬ রান করেন বাবর আজম। সাদাব খান ১২ বলে ৩০ রানের ক্যামিও খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কা। এছাড়া পাকিস্তানের কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

লক্ষ্যে ব্যাট করতে নেমে জোড়া ফিফটির পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। শুরুটা ভালোই ছিল যুক্তরাষ্ট্রের। আগ্রাসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে তারা। ১৩ বলে ১৩ রান করা আন্দ্রিস গুসকে আউট করে পঞ্চম ওভারে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ নাওয়াজ। এরপর ক্রিজে নেমে ১০ বলে ৩ রান করে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। শায়ান অবশ্য আক্ষেপ নিয়ে ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে আউট হন। তার বিদায়ের পর মিলিন্দ কুমার ও শুভাম রঞ্জন যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩০ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৫১ রান করেন শুভমান রাঞ্জানে।

পাকিস্তানের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন উসমান তারিক। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠলো পাকিস্তান। টানা দুই হারে তলানিতে যুক্তরাষ্ট্র।

/টিই/