শেষ প্রস্তুতি ম্যাচে ফিরছেন মেসি

শেষ প্রস্তুতি ম্যাচে ফিরছেন মেসি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১০ জুন) সকাল ৭টায় আলবামার জর্ডান-হারে স্টেডিয়ামে তারা আইসল্যান্ডের মুখোমুখি হবে।
দলের প্রধান তারকা লিওনেল মেসিকে এবার শুরু থেকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে তিনি ফিট হয়ে উঠলেও এখনই ঝুঁকি নিতে চাননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। অবশেষে তিনি মেসির মাঠে ফেরার নিশ্চয়তা দিয়েছেন।
ম্যাচটিতে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ কেমন হবে তার আভাস মিলেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, আসন্ন ম্যাচে খেলবেন লিওনেল মেসি। তবে এমিলিয়ানো মার্টিনেজের মাঠে ফেরার নিশ্চয়তা এখনও মেলেনি। ফলে আইসল্যান্ড ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন জেরোনিমো রুলি।
ইন্টার মায়ামি থেকে ইনজুরি নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসি পুরোপুরি অস্বস্তি কাটিয়ে উঠেছেন আগেই। রবিবার (৭ জুন) হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। যদিও ওই ম্যাচে তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন।
আইসল্যান্ডের বিপক্ষে তার ফেরার কথা জানিয়ে স্কালোনি বলেন, (এই ম্যাচে) মেসি খেলতে যাচ্ছে। আমি জানি না কত মিনিট খেলতে পারবে, তার সঙ্গে আমার কথা বলতে হবে এবং আমাদের দেখতে হবে কতটা সময় খেলাটা তার জন্য ঝুঁকিমুক্ত হবে।
আগের ম্যাচে নিকোলাস তালিয়াফিকোর ক্লান্তি ছিল স্পষ্ট, ফলে তাকে এই ম্যাচে শুরুতে না-ও দেখা যেতে পারে। এ ছাড়া লিগামেন্ট ইনজুরি থেকে ফেরা ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি প্রথম একাদশে থাকতে পারেন ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজরা। গত ম্যাচে তারা বদলি নেমেছিলেন। হন্ডুরাসের বিপক্ষে গোল পাওয়া লাউতারো মার্টিনেজের জায়গায় বাড়তি সময় পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ।
তবে হুলিয়ান আলভারেজ, লিয়েন্দ্রো পারেদেসদের একাদশে ফেরার অপেক্ষাটা বাড়ছে। পুরোপুরি চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের চাপ সামলানোর প্রস্তুতি চলছে তাদের। এ ছাড়া সম্প্রতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার বালের্দির বিকল্প ঘোষণা করেননি স্কালোনি। আইসল্যান্ড ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স এবং কোনো কমতি দেখলে সেই অনুসারে সিদ্ধান্ত হতে পারে বলে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন।
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
জেরোনিমো রুলি; নিকোলাস কাপালদো/অগাস্টিন গিয়ে, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এজাকুয়েল প্যালাসিওস; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেজ।

মেসির রুম নম্বর বলছে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!