কক্সবাজারে গোলের পর শরণার্থীদের সঙ্গে ইফতার করলেন ওজিল

কক্সবাজার প্রতিনিধি

মেসুত ওজিল গোল করার পর দুই হাত প্রসারিত করলেন, ছুটে এসে তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন তরুণ সতীর্থরা। তার সঙ্গে কাটানো এই সময় হয়তো কখনো ভুলবে না এই তরুণরা। জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এখন আছেন বাংলাদেশে। কক্সবাজারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফরে গিয়ে সেখানেই তাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে গোল করেছেন ওজিল। পবিত্র রমজান মাসের প্রথম দিনে তিনি শরণার্থীদের সঙ্গে ইফতারও করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন ওজিল। তাদের সঙ্গে আছেন ১১ সদস্যের প্রতিনিধি দল।
রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের পর বিকেলে ওজিল ৪নং ক্যাম্পের মাঠে মংডু ও বুথিডংয়ের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন। ম্যাচের একপর্যায়ে তিনি নিজেই মাঠে নেমে যান এবং গোল করেন। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কারও তুলে দেন।
সন্ধ্যায় তুরস্ক সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার সারেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল।