শিরোনাম

চ্যাম্পিয়ন সেনাবাহিনী, ভলিবলে আসছে ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
চ্যাম্পিয়ন সেনাবাহিনী, ভলিবলে আসছে ব্রাদার্স
চ্যাম্পিয়ন সেনাবাহিনী দল। ছবি: সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫-১৩, ২৫-২০, ২৩-২৫, ২৫-১৮ পয়েন্টে ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এই টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

সেনাবাহিনীর মো. সিফাত হোসেন সেরা খেলোয়াড় এবং পানি উন্নয়ন বোর্ডের মাজহারুল ইসলাম সেরা আউট সাইড অ্যাটাকার হন। এছাড়া সেরা সেটার হয়েছেন সেনাবাহিনীর আশিকুজ্জামান ও সেনাবাহিনীর আব্দুল হাকিম সেরা লিবারু হয়েছেন।

এই ভলিবল টুর্নামেন্টে শনিবার (২৫ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়কও ইশরাক হোসেন।

আসন্ন ঢাকা মহানগর ভলিবল লিগে ব্রাদার্স ইউনিয়নের অংশগ্রহণের বিষয়ে ইশরাক বলেন, ‘ব্রাদার্স ইউনিয়ন সুনামের সঙ্গে ফুটবল-ক্রিকেট খেলছে। সামনে ভলিবলেও অংশগ্রহণ করবে।’

ভলিবলের পাশে থাকার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, ‘ভলিবলের এসির বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ করব। ভলিবলের উন্নয়নে পাশে থাকতে চাই।’

/টিই/