আর্জেন্টাইন খেলোয়াড়দের শাস্তি নিয়ে ফিফার সমালোচনায় দি মারিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় আগ্রাসী মনোভাব দেখিয়েছিল। এর জন্য শাস্তি পেতে হয়েছে তাদের। স্পেনের কাছে হারের পর মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সেই মারামারির ঘটনায় থাকা স্পেনের পাবলো গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডের পতাকা মাঠে নিয়ে আসার জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে এএফএ-কে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এই শাস্তি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার আনহেল দি মারিয়া। তিনজন খেলোয়াড়কে মোট ১৮ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়াটা তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে, ‘শাস্তি হতেই পারে। কারণ তারা শারিরীক সংঘাতে জড়িয়ে পড়েছিল, কিন্তু পুরো বিষয়টিকে বেশ অতিরঞ্জিত করা হচ্ছে।’
তালেরেসের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের অধিনায়ক দি মারিয়া বলেছেন, ‘আমি সব সময় তার (পারেদেসের) সঙ্গে কথা বলি। এটা (শাস্তির মাত্রা) একটা অতিরঞ্জন।’
টিওয়াইসি স্পোর্টস–কে দেওয়া এক সাক্ষাৎকারে আপিল করার কথা জানিয়েছেন এএফএ-এর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন উরিচ, ‘আলমাদার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যাবে না এবং নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই মাত্রাতিরিক্ত।’