হজ টিকিটের মূল্য ২৫ হাজার টাকা কমানো হয়েছে: প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গত বছর আমরা টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। এ বছর টিকিট প্রতি খরচ আরো ২৫ হাজার টাকা কমিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতৃবৃন্দসহ হজপ্রত্যাশী অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় সরকার বাংলাদেশী হজযাত্রীগণের জন্য যৌক্তিক খরচ ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরির ওপর গুরুত্বা দিচ্ছে।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারকে বিমান টিকেটের উপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশী হাজীদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়ন করার জন্য উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া হজযাত্রীদের সঙ্গে কোনরূপ প্রতারণা করা হলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বাংলাদেশের হজযাত্রীদের মাত্র ৫ শতাংশের মতো সরকারি মাধ্যমে হজ পালন করে থাকেন, বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। এ সময় তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য এজেন্সি মালিকদের প্রতি অনুরোধ জানান।

হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: মন্ত্রী

-CznNewsLab-07cdb0-480x270.webp)