শিরোনাম

বৃহস্পতিবার রোজা শুরু যে ৬ দেশে

বৃহস্পতিবার রোজা শুরু যে ৬ দেশে
প্রতীকী ছবি

পবিত্র মাহে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ৬ মুসলিম দেশ। এসব দেশে রমজানের চাঁদ দেখা যায়নি বিধায় তারা আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু করবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ ছাড়া ভারত জানিয়েছে, তারা বুধবার (১৮ ফেব্রুয়ারি) আকাশে চাঁদের অনুসন্ধান চালাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে, নয়তো শুক্রবার থেকে রোজা শুরু করবে। বাংলাদেশেও চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে বুধবার।

/টিই/