কবে শুরু হতে পারে আগামী রমজান ও ঈদুল ফিতর

সিজেডএন ডেস্ক

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, আগামী বছর ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন ৭ ফেব্রুয়ারি রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হতে পারে।
রমজান শুরুর আগে ২৯ শাবান শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে পরদিন থেকে রোজা শুরু হতে পারে।
এদিকে ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। আর পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে চাঁদ দেখা ও স্থানীয় সিদ্ধান্তের ওপর রমজান ও ঈদের তারিখ নির্ভর করে। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী প্রকাশিত এসব তারিখকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে। চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর নিশ্চিত হবে।
উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণেও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গিয়েছিল। কোনো কোনো দেশে ১৬ জুন মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়।
সূত্র: জর্ডান নিউজ