ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

সিজেডএন ডেস্ক

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ উঠেছে। চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির প্রলোভন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তা দেওয়ার নামে প্রতারণা করে। এসব প্রতারক চক্রে থকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে একটি চক্রের ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্যান্য নামে অর্থ দাবির অভিযোগ মিলেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার নাম করে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি বা প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ করে, দেশের সাধারণ আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য এবং চাকরিপ্রত্যাশীদের বিভ্রান্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। প্রতারক চক্র অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর কিংবা প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে নিজেদের পরিচয়কে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি, প্রতারণামূলক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচনা করছে।
কোনো তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত নিয়োগ, আর্থিক সহায়তা বা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্বাস করবেন না। সেই সঙ্গে কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন করবেন না। দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য, চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে এই আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি, আবেদন দ্রুত