জুলাই দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শনী নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। তথ্যচিত্রে কিছু অসঙ্গতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সামনেই দর্শক সারিতে উপস্থিত কয়েকজন হইচই শুরু করেন। এসময় রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছুটে এসে মঞ্চের সামনে অবস্থান নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এসময় মঞ্চে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন, আপনাদের মধ্য থেকে যে বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তভাবে বসুন।’
এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডেকে আনতে বলেন।

আখতার হোসেন মঞ্চে এসে সবাইক শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “ডকুমেন্টারিতে যে অসংগতি আছে তা আমরা দেখেছি, আমরা সরকারকে বিষয়টা জানাবো। আজকের দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের শহীদ পরিবারের সম্মানে আমরা এখানে শান্ত হয়ে বসে পড়বো। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। বিশেষ করে ৩ আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি এখানে একেবারে অনুপস্থিত। এগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইবো। আপনারা শান্ত হয়ে বসে পড়ুন, আপনাদেরকে শান্ত হয়ে বসার অনুরোধ করছি।”
এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে, ৩ আগস্টের বিষয়সহ যা যা অসংগতি আছে এগুলো আমরা খতিয়ে দেখবো।’

-CznNewsLab-978957.jpg)