শিরোনাম

মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর সাক্ষাৎকারের প্রচারণা, এনসিপি নেতার সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর সাক্ষাৎকারের প্রচারণা, এনসিপি নেতার সমালোচনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একটি বেসরকারি টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের প্রচারণা চালানো হয়েছে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে। সেটি নিয়ে আবার কটাক্ষ করেছেন এনসিপির নেতারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নানা প্রশ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টটিতে লেখা হয়েছে, ‘মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটির লিংক প্রথম কমেন্টে দেওয়া হলো।’

বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এনসিপি নেতাদের একটি অংশ বিষয়টিকে সরকারি যোগাযোগমাধ্যম ব্যবহারের দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং এ নিয়ে ব্যঙ্গ করছেন। এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কি পোস্ট করা উচিত, সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’

যমুনা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারটিতে দেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং বিভিন্ন মামলায় আটকের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী।

/আরএ/