পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, দল ও সংসদ সদস্য- দুই পদ থেকেই ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের ফেরদৌস আহমেদ মিষ্টি কাছে পদত্যাগপত্র জমা দেবেন। একইসঙ্গে বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি। যে কোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

/এসবি/