১১ দলীয় জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

১১ দলীয় জোটের ৪ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জোটের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, ‘গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। তাই ১১ দলীয় জোট বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। সপ্তাহব্যাপী চলবে লিফলেট বিতরণ। আর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।’
মামুনুল হক অভিযোগ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে। সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করলে গ্রেফতার করার মতো ঘৃণ্য কর্মকাণ্ড করছে সরকার। কিন্তু নব্য ফ্যাসিবাদকে যেকোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য।’
এর আগে, সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে নির্বাচনী ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন।