সার্বভৌমত্ব রক্ষা করা নাগরিকের দায়িত্ব: জামায়াত আমির

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।
ডা. শফিকুর রহমান মাদক প্রসঙ্গে বলেন, ‘শুধু মাদকসেবীরা নয়, যারা মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারাই সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি।’ তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক দলসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
দেশের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।’ তিনি উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা।