যে কারণে পদত্যাগে বাধ্য হলেন সংসদ সদস্য মিষ্টি

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
এই ঘটনার পর সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরেই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মিষ্টির পদত্যাগের নির্দেশ আসার পর তার কারণ নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণ চলছে। বিএনপির তরফ থেকে পদত্যাগের নির্দেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের বিষয়ে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও মিষ্টিকে পাওয়া যায়নি।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার এই ঘোষণার পর বেশ কিছু কড়া সাংগঠনিক সিদ্ধান্ত নেয় বিএনপি।
বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে রাড্ডার ঘটনার পরিপ্রেক্ষিতেই মিষ্টিকে পদত্যাগ করতে হয়েছে।