আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন।
শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইউসুফ হোসেন হুমায়ুন একাধারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।
শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। ছাত্রনেতা হিসেবে তিনি স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫৪ সালে তৎকালীন ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৬৬ সালে আইনজীবী হিসেবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্রাকটিসের জন্য তালিকাভুক্ত হন ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন। এছাড়াও ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মারা গেছেন প্রখ্যাত শিক্ষাবিদ