মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে।

এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজার উদ্দেশ্যে তার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।