নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহার ঘোষণা

নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ের সামনে এই ইশতেহার ঘোষণা করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো:
১। শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার
আমি ওয়াদা করছি, ঢাকা-৮ এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখবো।
২। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-৮
চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো। নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
মাদক ব্যবসায়ীচক্রকে কঠোরভাবে দমন করবো।
গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো এবং ২৪/৭ হেল্পলাইন চালু করব।
৩। সর্বজনীন স্বাস্থ্যসেবা
ঢাকা-৮ এর সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালালমুক্ত করে সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান, ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিবো।
জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
৪। বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা
ঢাকা-৮ এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিব। শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করবো।
৫। কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ
ঢাকা-৮ আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার ও উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনের ব্যবস্থা করব।
ঢাকা-৮ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারেন।
৬। নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-৮
আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নিবো।
পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
৭। আগামী প্রজন্মের জন্য ঢাকা-৮
ঢাকা-৮ কে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণকাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৮। জনতার এমপি জনতার সেবক
আমি নাসীরুদ্দীন পাটওয়ারী, আপনাদের সেবক হিসেবে আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট-জমিদার গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসেবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।