শিরোনাম

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

/এসআর/