জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর মৃত্যু

জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন। তার তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কানিজ ফাতেমা নির্বাচনের আগে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে আইসিইউতে নিয়ে তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।
কানিজ ফাতেমা একজন সমাজসেবী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও মেয়ে তামান্না ফারুককে রেখে গেছেন।
রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে কানিজ ফাতেমার জানাজা হবে। এরপর মরদেহ তার দেশের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরে নিজের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কানিজ ফাতেমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।