অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ‘ঘৃণ্য অপরাধ’: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর ওপর হামলার ঘটনা একটি ‘ঘৃণ্য অপরাধ’।যারা নারীদের ওপর আক্রমণ করে, তারা কাপুরুষ। এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, নারীদের অগ্রগতি ও উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়ন জরুরি। নারীরা যদি ক্ষমতায়িত না হন, তাহলে সভ্যতা সম্পূর্ণ হয় না। এই দর্শনকে মাথায় রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। সেই দর্শন ধারণ করেই জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে এসেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, গ্যাসের সংকট ও জ্বালানির সংকট আন্তর্জাতিক ও বৈশ্বিক সংকট। আমেরিকা ও ইরানের যুদ্ধ না থামা পর্যন্ত এই সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে নিরসন করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে তেল আসার ক্ষেত্রে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা করছেন। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে গ্যাসবাহী কার্গোগুলো আসছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ বন্ধ ছিল। সেটি ঠিক হয়েছে এবং ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। এই সংকট মোকাবিলায় প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, মানুষের বর্তমান আয় অনুযায়ী যাতে তারা ব্যয় করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারে, সে লক্ষ্যে সরকার বাজারে হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। বর্ষা শেষ হয়ে শরৎকাল পড়ায় সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ খাদ্যপণ্যের দাম বাড়ে। কিন্তু সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। ফলে আগস্টে মূল্যস্ফীতি অনেক কমেছে।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি প্রতিবাদ করেছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের জন্য ফেসবুকে লেখালেখি করায় যেসব নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিবারের পাশেও জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গেছে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসে নানা চক্রান্ত চলছে: রিজভী