জ্বালানি তেলের সংকট সংসদে নয়, বাইরে আছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের সংকট সংসদে নয়, বাইরে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেছেন তিনি।
জামায়াত আমির বলেন, সংসদে যদি কথা বলার সুযোগই দেওয়া না হয় তাহলে আমরা কীভাবে আলোচনা করব? এটা কি আমাদের জন্য দুর্ভাগ্যজনক নয়? পত্রিকায় অনেক কিছু লেখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক কিছু আসে। তার কিছু বাস্তব এবং কিছু অবাস্তব। আমরা সকলেই বোঝার চেষ্টা করছি আসলে কতটুকু বাস্তব।
তিনি বলেন, জনগণ তো আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যদি আমাদের নোটিশগুলো আলোচনায় না আসে, বিবেচনায় না নেওয়া হয় তবে এখানে থাকব কেন? আমরা কি জন্য সংসদে এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনেই আমাদেরকে পাঠিয়েছে। আমরা নিজেদের প্রয়োজনে তো এখানে আসি নি। সেই প্রয়োজনেই যদি পূরণ করতে না পারলাম তাহলে এখানে থাকার তো কোন সার্থকতা নেই।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। জ্বালানি তেলের সংকট সংসদের ভিতরে নেই, বাইরে আছে। যার জন্য জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকট নাই বলেই এটা হয়েছে। এই সংকটটা সরকারের সৃষ্টি না। এখন বিশ্বব্যাপী একটা যুদ্ধ পরিস্থিতি চলেছে। এটা আমরাও বুঝি।