শিরোনাম

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিশির মনির লেখেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।’

প্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ফেসবুক পোস্ট
প্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ফেসবুক পোস্ট

উল্লেখ্য, নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে এক সুধী সমাবেশের আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। সেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

ডা. শফিকুর রহমান সেই সমাবেশে আরও জানিয়েছিলেন, জনগণের কল্যাণে তারা সরকার বা বিরোধী দল যে কোনো অবস্থানে থেকেই গঠনমূলক ভূমিকা পালন করবেন।

তিনি আশ্বস্ত করেছিলেন, সরকার কোনো মানবিক ও ভালো কাজ করলে তারা সহকর্মী হিসেবে পাশে থাকবেন। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে রাজপথে নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন তিনি।

/জেএইচ/