‘বিচারকদের নিয়ন্ত্রণ করতে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৬: ১১

বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিভাগের ‘কফিনের শেষ পেরেক’ ঠুকেছে সরকার বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
শিশির মনির বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগের ‘কফিনের শেষ পেরেক’ ঠুকেছে সরকার। সচিবালয়ের মাধ্যমে যেখানে নিম্ন আদালতে বিচারক নিয়োগ, পদায়ন ও বদলি স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করা যেত, সেখানে এখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দলীয়করণ করা হবে। বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে।
তিনি বলেন, সংস্কার পরিষদে বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল পৃথক সচিবালয়ের বিষয়ে একমত ছিল। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে বিচার বিভাগ হুমকির মধ্যে পড়বে। মূলত রাতে আদালত বসানোর ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার বিভাগের বাজেট অনুমোদনের ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। এটি বিশ্বাসভঙ্গের শামিল।

/এসবি/

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাংবিধানিক সংকটে পড়বে দেশ’