মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় আগামী ৫ মে এই আদেশ দেবেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন প্যানেলের অন্য সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে এদিন অব্যাহতি আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন। তাই আসামিদের অব্যাহতি চান আইনজীবীরা।
এ সময় অব্যাহতি আবেদনের আপত্তি জানান প্রসিকিউশন। তারা দাবি করেন, শামীম ওসমানসহ অন্য আসামিদের মামলার সঙ্গে যোগসাজশ রয়েছে।
ট্রাইব্যুনাল উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেন।
এই হত্যা মামলায় অন্য আসামিরা হলো–শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।