কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক
সিটিজেন ডেস্ক

কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তার অকাল মৃত্যু আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।
পোস্টে তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, কঠিন ও দমনমূলক সময়েও তিনি গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে অবদান রেখেছেন।
তিনি বলেন, তার সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অকাল মৃত্যু আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌস নসীব করার দোয়া করছি।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন