ঘোষণা দিয়ে মাদকবিরোধী অভিযানে নামছে সরকার

সিটিজেন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে আয়োজিত এক অনুষ্ঠানে যুবসমাজকে রক্ষায় খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফের এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষিকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার কঠোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কৃষিকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিকার্ড বিতরণের মাধ্যমে তাদের উন্নয়নে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে এবং দলটি যা বলে তা-ই করে। এছাড়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলা অনলাইন ও ভিডিও জুয়ার উদ্বেগজনক বিস্তার রোধে সরকার ইতোমধ্যে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করতে গবেষণা কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানান।
দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে টেকনাফ, উখিয়া ও কক্সবাজারকে চিহ্নিত করে মানবপাচার রোধে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অপরাধ সংঘটনের পয়েন্টগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সেজন্য গণমাধ্যম ও সাধারণ মানুষকে সঠিক ও সময়োপযোগী তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সার্বিক কল্যাণ ও জনগণের নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আবদুল মান্নান ও পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।