বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমার

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বাবাকে নিজের দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে জাইমা রহমান জানান, যেকোনো পরিস্থিতিতে তিনি তার বাবার ওপর নির্ভর করেন। বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’
পোস্টের সঙ্গে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করেন জাইমা রহমান। ছবিতে দেখা যায়, তারেক রহমানের কাঁধে চড়ে আছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের একটি ছবিও প্রকাশ করেন, যেখানে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে জাইমা রহমানকে একসঙ্গে দেখা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় চেয়ারম্যান তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকালে সোয়া চারটার দিকে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।