শিরোনাম

গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করবে না এনসিপি
মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৬ জুলাই) থেকে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু করার কথা। তবে গোপালগঞ্জ জেলায় কর্মসূচি করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৪ জুলাই) ৬৪ জেলায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করার এক ঘণ্টা পর গোপালগঞ্জের কর্মসূচি বাতিল করেছে দলটি।

রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। দলের একটি সূত্র জানিয়েছে সহিংসতা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

/টিই/