প্রধানমন্ত্রীর প্রশংসায় সারজিস আলম

প্রধানমন্ত্রীর প্রশংসায় সারজিস আলম
সিটিজেন ডেস্ক

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে আকস্মিক ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে সারজিস আলম লেখেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
বর্জ্য অব্যবস্থাপনার জন্য কারা দায়ী সে সম্পর্কে ধারণা দিয়ে তিনি লেখেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আরও লেখেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
একই কায়দায় চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের যে বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সারজিস। তিনি বলেন, সমাজ থেকে এই গভীর অনিয়মগুলো দূর করতে পারলে দেশের মানুষ প্রকৃত সুফল পাবে।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী 