টাকাসহ জেলা আমির আটকের ঘটনা সাজানো নাটক, দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। ব্যক্তিগত টাকা নিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। এয়ারপোর্টের মতো একটা সিকিউর্ড জায়গায় এ ধরনের ঘটনাটি সাজানো। জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস হয়েছে। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘ব্যক্তিগত টাকা নিয়ে স্বাভাবিকভাবেই তিনি ঢাকা থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। সঙ্গে থাকা টাকাগুলো ছিল তার ব্যক্তিগত টাকা। একটি মহল তার ব্যক্তিগত টাকা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।’
তিনি বলেন, এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনী বুথ ভেঙে ফেলছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা ঘটছে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকাসহ আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।