শিরোনাম

বেশিদিন সরকার চালাতে পারবে না তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
বেশিদিন সরকার চালাতে পারবে না তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘তারেক রহমান বেশিদিন সরকার চালাতে পারবে না।’

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে বিদ্যুৎ , গ্যাস ও জ্বালানি সংকট চলছে এবং কৃষি কার্ডসহ বিভিন্ন কার্ড সাধারণ মানুষের বদলে বিএনপির লোকজন পাচ্ছেন। আমাদের অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। বরাবরই তিনি ক্ষমতা চালাইতে ব্যর্থ। এই ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমাদের দলের তিনটি প্রধান এজেন্ডা ছিল একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার। ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। বিএনপিও যদি এই সংস্কারে যে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে- এটার বিরুদ্ধে যদি দাঁড়ায় তাহলে জনগণের সামনে বিএনপির পতন হবে।’

বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং সরকার তাদের বিচারের আওতায় আনছে না। শহীদ উসমান হাদী, আবু সাঈদ ও মুগ্ধর হত্যাকারীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ তাদের পরিবার বিচারের জন্য কাঁদছে।’

/এসআর/