নির্বাচিত হলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করবো: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয় লাভ করলে রাজধানীতে অন্তত ৪০টি খেলার মাঠ হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিকালে ঢাকা-১৭ আসনের মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় এসব কথা তিনি।
তারেক রহমান বলেন, এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করবো ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরুব্বিরা, মা বোনেরা বিকেল বেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটা-চালা করতে পারেন।
ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। তিনি বলেন, ‘যেই শহরে মা-বোনেরা নিশ্চিন্তে যে কোনো সময়ে হাঁটতে পারবেন, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে পারবে– এমন একটি ঢাকা আমরা গড়ে তুলতে চাই।’
পথসভায় তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট চান। নিজেকে ওই এলাকার সন্তান উল্লেখ করে তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি এই এলাকায় বেড়ে উঠেছেন এবং তার পরিবারের সঙ্গে এলাকাটির গভীর সম্পর্ক রয়েছে। এ কারণেই এলাকার মুরুব্বি, মা-বোন ও তরুণদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম।
ইসিবি চত্বরে বক্তব্য শেষে পরবর্তী পথসভার উদ্দেশে তিনি ১০ নম্বর গোল চত্বরসংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের দিকে রওনা হন।
ঢাকায় প্রচারণার প্রথম দিনে তারেক রহমান ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা-১৫ আসনের মীরপুর, ঢাকা-১৪ আসনের মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাতারপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।