জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতে ইসলামের আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতে ইসলামের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয় তাদের। দলের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।

জাতিসংঘের প্রতিনিধিরা জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। জামায়াত আমির এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তাদের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

#আরটিভি