শিরোনাম

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

সিটিজেন ডেস্ক
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

পুলিশ জানায়, ভোরে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাবের সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

সহকারী কমিশনার তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

/এসএ/