শিরোনাম

গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের শর্ত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের শর্ত: জামায়াত আমির
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, বরং স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা– উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

শফিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সম্মানই নতুন রাজনৈতিক সংস্কৃতির মূল ভিত্তি হওয়া উচিত।

/এসএ/