ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল

ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল
ফেনী সংবাদদাতা

ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হকের চাঁদা দাবির একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল ফেসবুকে নোমানুল হকের সঙ্গে শহরের নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহাদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। ইফতেখার আহাদ ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নে মাটির ব্যবসা করেন। সড়ক দিয়ে মাটি পরিবহনের জন্য আহাদের কাছে নোমান ১৬ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
৪ মিনিট ৪০ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় আহাদ প্রশ্ন করছেন, কেন চাঁদা দিতে হবে। এই প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করে নোমানুল হক বলেন, রোজা রেখে এত প্রশ্নের উত্তর দিতে পারবেন না তিনি। তখন আহাদ জানতে চান, রোজা রেখে চাঁদাবাজি করলে রোজা কবুল হবে কি না।
একপর্যায়ে নোমান ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, এসব ‘হোলাহাইনের (ছেলেদের) চা-নাশতার টেয়া।’
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে নোমানুল হক বলেন, ‘ঘটনাটি প্রায় এক মাস আগের। আমি চাঁদা দাবি করিনি। এলাকার কিছু ছেলে একটি মাটির গাড়ি আটক করলে আমি বিষয়টি সমাধান করি। পরে আহাদ নিজেই আমাকে কল করে ব্যবসা চালানোর জন্য টাকা দিতে চান। আমি শুধু স্থানীয়দের চাহিদার কথা বলেছি।’