জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালেই রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস মনিকা এল সাই, রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া আরও ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।