শিরোনাম

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, আটকের পর তার কাছে থাকা টাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে অর্ধ কোটি টাকার বেশি রয়েছে। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে। এরপর প্রকৃত পরিমাণ জানানো সম্ভব হবে।

/এসএ/