বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক সমাবেশের মাধ্যমে বগুড়া শহর শাখা আনুষ্ঠানিকভাবে উপ-নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এ আসন থেকে তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় হয়েছিলেন।
তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে।
জানা গেছে, বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।