ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম (ফুটবল প্রতীক) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কোদাল প্রতীকের তিনজন সমর্থক আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানিয়েছেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাইফুল হক বলেন, ‘মগবাজার-মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাঁদের কর্মীদের ওপর হামলা চালান।’
সাইফুল হক জানান, আহত ব্যক্তিদের একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় তারা মামলা করবেন।
এদিকে সাইফুল আলম বলেন, তাদের মিছিলের ভেতরে (সাইফুল হকের সমর্থকেরা) জোর করে ঢোকার চেষ্টা করে। এতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আরেকজনের জনসংযোগে জোর করে ঢোকার প্রয়োজন ছিল না।