ঢাকার মেয়র নির্বাচন: উত্তর-দক্ষিণে এনসিপির চার নেতার নাম আলোচনায়

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চার নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। দলীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
দলের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি একটি সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সিটি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। দলটি এককভাবে নির্বাচন করবে, নাকি জোটগতভাবে লড়বে সে সিদ্ধান্তও ওই সভায় হতে পারে। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক অনানুষ্ঠানিক সভায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
দলের তিনজন কেন্দ্রীয় নেতা জানান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, এর আগে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাসীরুদ্দীন পাটওয়ারীও দক্ষিণে লড়াই করতে আগ্রহী এবং এ বিষয়ে আত্মবিশ্বাসী।
নেতাদের মতে, এ দুজনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা দলের দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনের জন্য চ্যালেঞ্জ হতে পারে। ২৬ ফেব্রুয়ারির সাধারণ সভায় এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়ে দলীয় নেতারা জানান, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর ইউনিটের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ঢাকা-১৮ সংসদীয় আসনের নির্বাচনে তিনি এক লাখের বেশি ভোট পেয়েছিলেন। একই সঙ্গে ঢাকা উত্তরের সদস্যসচিব সরদার আমিরুল ইসলামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
দলীয় সূত্রগুলো বলছে, নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়মিতভাবে দক্ষিণের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। অন্যদিকে, আসিফ মাহমুদকে দলের অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে বিবেচনা করা হয়, ফলে তার প্রার্থী হওয়ার সম্ভাবনাও জোরালো।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, ঢাকায় তাদের জনসমর্থন বাড়ছে, এমন মূল্যায়নের প্রেক্ষাপটে মেয়র পদগুলো এনসিপির মতো জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার বিষয়ে তারা খুব একটা আগ্রহী নন। তবে নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হওয়ায় আলোচনাই চলছে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।