শিরোনাম

কালুঘাটের ‘স্বাধীনতা কমপ্লেক্স’ এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 কালুঘাটের ‘স্বাধীনতা কমপ্লেক্স’ এখন 
 ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র। এখান থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। কোলাজ সিজেডএন টোয়েন্টিফোর

চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার ঐতিহাসিক কালুরঘাটের ‘স্বাধীনতা কমপ্লেক্স’ এখন থেকে "জিয়া স্মৃতি কমপ্লেক্স" নামে অভিহিত হবে। গত বুধবার (১২ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, কালুরঘাটের ‘স্বাধীনতা কমপ্লেক্স’ এখন থেকে ‘জিয়া কমপ্রেক্স’ হিসেবে পরিচিতি পাবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক ঘোষণা কালুরঘাট থেকে দেওয়া হয়। ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

/বিবি/