শিরোনাম

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। তবে সে সময় সনদের বাস্তবায়ন আদেশ ও পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা না দেখা পর্যন্ত তারা এতে সই করবে না বলে জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এ স্বাক্ষরের মাধ্যমে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় দলটির আনুষ্ঠানিক অংশগ্রহণ আরও সুসংহত হবে।

/জেএইচ/