শিরোনাম

এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ শুক্রবার ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। তিনি জানান, ‘এনসিপির ইশতেহারের মটো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ুর মতো বিষয়গুলোতে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে।

এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

/জেএইচ/